Somoy TV
রাঙ্গামাটিতে অবৈধভাবে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরসভার ১নং ওয়ার্ডের শরীয়তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম সাবুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে মজুত করা ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। আরও পড়ুন: সারা দেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে সাইফুল ইসলাম সাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সাবু ডিজেল মজুত করে বেশি দামে বিভিন্নজনের কাছে বিক্রি করে আসছিল বলে তথ্য ছিল পুলিশের কাছে। তিনি আরও বলেন, কিছুদিন ধরে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
Go to News Site