Somoy TV
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭২১ - রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির ওপর হামলা শুরু করে। ১৭৯৫ - ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ১৭৯৮ - তুরস্কের তৃতীয় সেলিম সিংহাসনে আরোহণ করেন। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮১৮ - ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে। ১৯৩৭ - ইতালি আলবেনিয়া দখলের জন্যে হামলা শুরু করে। ১৯৩৯ - ইতালির আলবেনিয়া দখল। ১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৫৩ - সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন। ১৯৫৬ - মরক্কো স্বাধীনতা লাভ করে। ১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ১৯৮২ - মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৪ - রুয়ান্ডায় বিক্ষুব্ধ সেনারা দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সেনাকে হত্যা করে। ১৯৯৫ - উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। জন্ম ১৭৭০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজ কবি। ১৭৭২ - শার্ল ফুরিয়ে, ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী। ১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক। ১৮৯৫ - জার্মান অভিনেত্রী মারগারেটে শন। ১৮৯৭ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। ১৯১১ - ফরাসি লেখক হেরভে বাযিন। ১৯১৫ - পঙ্কজ দত্ত, বাঙালি চলচ্চিত্র সাংবাদিক। ১৯২০ - রবি শংকর, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। ১৯২৮ - অ্যালান জে পাকুলা, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৩৯ - ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড প্যারাডাইন ফ্রস্ট। ১৯৪৪ - গেরহার্ট শ্রোডার, জার্মান রাজনীতিবিদ। ১৯৫৪ - হংকং ভিত্তিক অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জ্যাকি চ্যান। ১৯৬৪ - নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক রাসেল আইরা ক্রো। ১৯৭৩ - সাবেক ইতালিয়ান ফুটবলার মার্কো ডালভেকিও। ১৯৮৩ - ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক বিলাল রিবেরি। ১৯৮৭ - মার্টিন কাকেরেস, উরুগুয়ের ফুটবলার। ১৯৯০ - রোমানিয়ান টেনিস খেলোয়াড় সরানা কিরস্টেয়া। ১৯৯২ - এন্নিমেরা শিমেল, জার্মানির ইসলাম বিশেষজ্ঞ। মৃত্যু ১৬১৪- এল গ্রেকো, চিত্রশিল্পী ও ভাস্কর। ১৭৬১ - টমাস বেইজ, ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ। ১৮২৩ - জ্যাকুইস চার্লস, ফরাসি উদ্ভাবক, বিজ্ঞানী, গণিতবিদ এবং বেলুন বিশেষজ্ঞ। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৮৩৬ - উইলিয়াম গডউয়িন, ইংরেজ সাংবাদিক ও লেখক0। ১৮৯১ - বেইলি সার্কাসের, মার্কিন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। ১৯৪৭ - হেনরি ফোর্ড, মার্কিন মোটরযান উৎপাদক। ১৯৫২ - আবদুস সালাম, ভাষা শহীদ। ১৯৫৯ - মন্মথনাথ ঘোষ, প্রখ্যাত জীবনীকার। ১৯৭৪ - প্রখ্যাত বাঙালি অনুবাদক পবিত্র গঙ্গোপাধ্যায়। ১৯৮৫ - কার্ল স্মিট, জার্মান দার্শনিক ও আইনজ্ঞ। ১৯৮৬ - লিওনিদ ক্যান্টোরোভিচ, রাশিয়ান গণিতবিদ ও অর্থনীতিবিদ। ২০০৪ - ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু ও ওডিশি নৃত্যশৈলীর উদ্গাতা কেলুচরণ মহাপাত্র। ২০০৭ - ব্যারি নেলসন, মার্কিন অভিনেতা। ২০১২ - মিস রেড্, ইংরেজি লেখক। ২০১৪ - পিচেস হানিব্লসম গেল্ডফ, সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও মডেল। ২০২১ - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। ২০২৩ - প্রবীর ঘোষ, কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
Go to News Site