Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (৭ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। স্পীকারের কর্মসূচি সকাল সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন। দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রেলিয়ান প্রতিনিধি অধ্যাপক ড. ক্রিস্টোফ জানিয়াক। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভায় অংশ নেবেন স্পীকার। ১১ দলীয় ঐক্যের বৈঠক সকাল ১০টায় ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টায় আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি সকাল ৯টায় জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গণমুখী সেমিনারে অংশ নেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এনবিআরের কর্মসূচি দুপুর ১২টায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে পরিবহনখাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। বিবিএসের কর্মসূচি সকাল ১১টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বিবিএস বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রেস কনফারেন্স সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে রাজধানীতে পৃথক অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেফতার সংক্রান্ত মামলার তদন্ত অগ্রগতি-ক্রিপ্টোকারেন্সিতে হতো কিটামিনের লেনদেন, ক্রিপ্টো ওয়ালেট জব্দের বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের কর্মসূচি সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সামনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের সমন্বয়ে হেয়ারকাটের প্রত্যাহার ও লেনদেন স্বাভাবিক করার জন্য সাধারণ আমানতকারীনা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

Go to News Site