Collector
হবিগঞ্জে ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ | Collector
হবিগঞ্জে ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
Jagonews24

হবিগঞ্জে ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ওই উপজেলার ফতেহপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলের ঝগড়া হয়। এর জের ধরে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মাঝে ১০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় জমির আলী নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জমির আলীর শরীরে ৫টি টেঁটাবিদ্ধ হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম

Go to News Site