Collector
ভোলায় আলাদা অভিযানে সোয়া ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১ | Collector
ভোলায় আলাদা অভিযানে সোয়া ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১
Somoy TV

ভোলায় আলাদা অভিযানে সোয়া ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৪ হাজার ২২৮ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ও প্রশাসন। এ সময় মামুন মিয়াজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরচটকিমারা এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার থেকে ২০টি ব্যারেলে রাখা প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় মামুন মিয়াজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মামুন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ইউনিয়নের বাহেরচর গ্ৰামের বাসিন্দা। তিনি বরিশালের শ্রীপুর থেকে এসব তেল নিয়ে ভোলার চরচটকিমারা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।আরও পড়ুন: রাঙ্গামাটিতে অবৈধভাবে ১০০ লিটার ডিজেল মজুত, গ্রেফতার ১একই সময়ে ভোলা শহরের গাজীপুর রোড এলাকায় পৃথক  অভিযানে ‘মেসার্স আব্দুর রহমান ব্রাদার্স’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ রাখা ২২০ দশমিক ৮০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দ করা তেলের মধ্যে ৮৬ লিটার ডিজেল, ৫৮ দশমিক ৭৫ লিটার পেট্রোল ও ৭৬ দশমিক ৫ লিটার অকটেন রয়েছে। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় মো. আব্দুর রহমান (২৩) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া একই এলাকায় ‘মেসার্স মনির স্টোর’ নামে আরেকটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ৮ লিটার পেট্রোল মজুদ রাখার দায়ে তেল জব্দ করা হয় এবং দোকানটি সিলগালা করা হয়।জব্দ করা মোট ২২৮ দশমিক ৮০ লিটার জ্বালানি তেল বিতরণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজমের নির্দেশে এ. রহমান অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়েছে।

Go to News Site