Somoy TV
ফ্রান্সের অপেশাদার ফুটবলে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা। একটি আঞ্চলিক ম্যাচে সংঘর্ষের জেরে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে, যা স্থানীয় ফুটবল ইতিহাসে বিরল নজির হিসেবে দেখা হচ্ছে।ফ্রান্সের মোরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ-এর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরুতে বাগবিতণ্ডা থাকলেও তা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।পরিস্থিতি আরও খারাপ হয় যখন খেলোয়াড়রা এতে জড়িয়ে পড়েন। এমনকি এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে করে মারামারি চরম আকার ধারণ করে এবং পুরো মাঠ রণক্ষেত্রে পরিণত হয়।আরও পড়ুন: বর্ণবাদের বিরুদ্ধে লড়াই ভিনিসিউস ও ইয়ামালেরপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেন, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। মাঠে উপস্থিত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অবশেষে পুলিশ ডাকা হয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।এই বিশৃঙ্খলার মধ্যে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন ম্যাচের রেফারি। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখান তিনি। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।ঘটনাটি ফরাসি ফুটবলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে।
Go to News Site