Collector
ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে | Collector
ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে
Somoy TV

ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ না করে ব্যবসায়ীরা উচ্চ সুদের ব্যাংকঋণের উপরই নির্ভরশীল হয়ে পড়েছেন। দুর্বল বাজার পরিস্থিতি ও অনিশ্চয়তাকেই তারা দায়ী করছেন এই অবস্থার জন্য। তথ্য বলছে, গত দুই বছরে পুঁজিবাজারে কোনো নতুন প্রতিষ্ঠান আসেনি। কেন বারবার তাগাদা দেয়ার পরও কোম্পানিগুলো বাজারমুখী হচ্ছে না; তার সঠিক কারণ জানে না নিয়ন্ত্রক সংস্থাও।ব্যবসায়ীরা মূলধন সংগ্রহ বা বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংক ঋণের উচ্চ সুদেই ভরসা রাখছেন। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সহজে তহবিল সংগ্রহের সুযোগ থাকলেও গত দুই বছরে নতুন কোনো কোম্পানি এতে আগ্রহ দেখায়নি। এর আগে গত পাঁচ বছরে আইপিওর মাধ্যমে ৫২টি কোম্পানি পুঁজিবাজার থেকে প্রায় ৮ হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের (বিএআরএসএমএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ বলেন, আইপিও নেই। মার্কেটের অবস্থাও ভালো নয়। এর ফলে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো ব্যাংকের উপরই নির্ভরশীল হয়ে যাচ্ছে। একসময় সিঙ্গেল ডিজিটে সুদ ছিল, এখন ১৪–১৫ শতাংশ। ওভারডিউ হলে ১৮ শতাংশ পর্যন্ত চলে যায়, সঙ্গে বিভিন্ন চার্জও আছে। আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন কমলো ১৭৫১৩ কোটি টাকা, প্রধান সূচক ১৪৮ পয়েন্ট পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টাস্কফোর্স গঠন করে আইপিও বিধিমালাসহ নানা আইনী সংস্কার করলেও কাঙ্ক্ষিত সুফল মিলেনি। কোম্পানিগুলো কেন বাজার বিমুখ, তা নিয়ন্ত্রক সংস্থাও জানে না। বিএসইসির পরিচালক মো. আব্দুল কালাম বলেন, সরকার বা রেগুলেটরের পক্ষে আইপিওর জন্য যা যা করা প্রয়োজন সবই করা হয়েছে। কোনো আইপিওর আবেদন পেন্ডিং নেই। কোম্পানিগুলোকে বিভিন্নভাবে উৎসাহ দেয়া হয়েছে, তবে কেন তারা আসছে না তা অজানা। ফলে পুঁজিবাজারে আইপিও না আসায় শিল্প খাতে ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন বেড়েছে। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেড় বছরে শিল্প খাতে ব্যাংকঋণ বেড়েছে সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি।

Go to News Site