Somoy TV
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬২০ কোটি ৭৬ লাখ ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ১ হাজার ৩৫৯ কোটি ১২ লাখ ডলার। আরও পড়ুন: প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এলো ৩৭৫ কোটি ডলার দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-মার্চ মাসে বিভাগটিতে এসেছে ৭২৯ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২১৪ কোটি ৬৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১০৩ কোটি ৫৫ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৮৩ কোটি ৩৫ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫৮ কোটি ২১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪৩ কোটি ১৭ লাখ ডলার ও রংপুর বিভাগে ২৯ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশে ৯ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলারে)নংবিভাগজুলাইআগস্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বরজানুয়ারিফেব্রুয়ারিমার্চজুলাই-মার্চ০১ঢাকা বিভাগ১৩৮ কোটি ৪ লাখ১৩৯ কোটি ৮৩ লাখ১৪৪ কোটি ৩২ লাখ১৩০ কোটি ৮৬ লাখ১৪৭ কোটি ৩৩ লাখ১৬০ কোটি ৯৫ লাখ১৫৭ কোটি ৮৭ লাখ১৫৩ কোটি ৮৯ লাখ১৮৬ কোটি ৪ লাখ১ হাজার ৩৫৯ কোটি ১২ লাখ০২চট্টগ্রাম বিভাগ৫৯ কোটি ৮১ লাখ৫৭ কোটি ১১ লাখ৭২ কোটি ১৮ লাখ৬৯ কোটি ৪ লাখ৮০ কোটি ৬২ লাখ৯৫ কোটি ৮৪ লাখ৯২ কোটি ৫২ লাখ৮৬ কোটি১১৬ কোটি ৫১ লাখ৭২৯ কোটি ৬১ লাখ০৩সিলেট বিভাগ১৯ কোটি ৫০ লাখ১৭ কোটি ৪৯ লাখ২১ কোটি ৮৩ লাখ২১ কোটি ৮১ লাখ২২ কোটি ৬১ লাখ২৬ কোটি ৭৬ লাখ২৯ কোটি ৭ লাখ২৫ কোটি ৪৪ লাখ৩০ কোটি ১১ লাখ২১৪ কোটি ৬৪ লাখ০৪খুলনা বিভাগ৯ কোটি ৫২ লাখ৯ কোটি ৩১ লাখ৯ কোটি ৫২ লাখ১১ কোটি ৭ লাখ১২ কোটি ৪২ লাখ১২ কোটি ৬১ লাখ১২ কোটি ২৬ লাখ১২ কোটি ৪১ লাখ১৪ কোটি ৪২ লাখ১০৩ কোটি ৫৫ লাখ০৫রাজশাহী বিভাগ৭ কোটি ৭৩ লাখ৬ কোটি ৬৭ লাখ৭ কোটি ৮১ লাখ৮ কোটি ৭৮ লাখ৯ কোটি ৭৯ লাখ১০ কোটি ৪৬ লাখ১০ কোটি ১৯ লাখ১০ কোটি ৫ লাখ১১ কোটি ৮৭ লাখ৮৩ কোটি ৩৫ লাখ০৬বরিশাল বিভাগ৫ কোটি ৭৫ লাখ৫ কোটি ২৭ লাখ৫ কোটি ৭৭ লাখ৬ কোটি ৯১ লাখ৭ কোটি ৫৭ লাখ৭ কোটি ৩ লাখ৬ কোটি ৭৬ লাখ৬ কোটি ৬ লাখ৭ কোটি ৮ লাখ৫৮ কোটি ২১ লাখ০৭ময়মনসিংহ বিভাগ৪ কোটি ২৫ লাখ৩ কোটি ৮০ লাখ৪ কোটি ২৮ লাখ৪ কোটি ৬৮ লাখ৫ কোটি ৬০ লাখ৫ কোটি ২৯ লাখ৫ কোটি ২৪ লাখ৪ কোটি ৮৭ লাখ৫ কোটি ৬৯ লাখ৪৩ কোটি ১৭ লাখ০৮রংপুর বিভাগ৩ কোটি ১৯ লাখ২ কোটি ৭০ লাখ২ কোটি ৮৪ লাখ৩ কোটি ৯ লাখ৩ কোটি ৫৭ লাখ৩ কোটি ৪২ লাখ৩ কোটি ২৫ লাখ৩ কোটি ২৬ লাখ৩ কোটি ৭৯ লাখ২৯ কোটি ১২ লাখ আর গত মার্চ মাসে দেশে এসেছে দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৪ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। মার্চ মাসে বিভাগটিতে এসেছে ১১৬ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ৩০ কোটি ১১ লাখ ডলার, খুলনা বিভাগে ১৪ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১১ কোটি ৮৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭ কোটি ৮ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৬৯ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। মার্চ মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৭০ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও কাতার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে মার্চ মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, ৩৬ কোটি ৫৪ লাখ ৪০ হাজার, ৩৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার, ২২ কোটি ৩১ লাখ ৯০ হাজার, ১৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার, ১৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার, ১৫ কোটি ৬ লাখ ৭০ হাজার ও ১৩ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আরও পড়ুন: রেকর্ড গড়া মার্চে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি-আমিরাতসহ যেসব দেশ থেকে এদিকে, মার্চে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৬৪ কোটি ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ২০ হাজার ডলার।এর আগে গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
Go to News Site