Collector
আইপিএলের জন্যই ক্যারিয়ার শেষ, বিস্ফোরক মন্তব্য পিটারসেনের | Collector
আইপিএলের জন্যই ক্যারিয়ার শেষ, বিস্ফোরক মন্তব্য পিটারসেনের
Somoy TV

আইপিএলের জন্যই ক্যারিয়ার শেষ, বিস্ফোরক মন্তব্য পিটারসেনের

ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নাম কেভিন পিটারসেন আবারও আলোচনায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার আকস্মিক বিদায়ের পেছনের কারণ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।এক সাক্ষাৎকারে পিটারসেন জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার আগ্রহ এবং এ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর সঙ্গে দ্বন্দ্বই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ করে দেয়।ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে আলাপচারিতায় পিটারসেন বলেন, 'আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আইপিএলে খেলার কারণেই আমার ক্যারিয়ার হারিয়েছি। তখনকার প্রশাসন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।'আরও পড়ুন: প্রথম পেসার হিসেবে আইপিএলে যে ইতিহাস গড়লেন ভুবনেশ্বর ২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন এই ডানহাতি ব্যাটার। ১০৪ টেস্টে ৮,১৮১ রান করা পিটারসেন মনে করেন, তার ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারত। তার ভাষায়, 'আমার আরও ৫০-৬০টি টেস্ট খেলা উচিত ছিল। তাহলে ১২-১৩ হাজার রান করা সম্ভব ছিল।'২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ইসিবির বাধায় ইংলিশ ক্রিকেটাররা অংশ নিতে পারেননি। ২০০৯ সালে সীমিত সুযোগ পেয়ে পিটারসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন, এরপর থেকেই বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়।

Go to News Site