Collector
শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানের যোদ্ধাদের দমাতে পারবে না: সর্বোচ্চ নেতা | Collector
শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানের যোদ্ধাদের দমাতে পারবে না: সর্বোচ্চ নেতা
Somoy TV

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানের যোদ্ধাদের দমাতে পারবে না: সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, কমান্ডারদের হত্যাকাণ্ড দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না। গত সোমবার (৬ এপ্রিল) সকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হওয়ারর পর এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।খামেনি সোমবার এক লিখিত বক্তব্যে বলেন, ‘খাদেমি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েক দশক ধরে নীরবে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’  তিনি আরও বলেন, ‘তবুও ইসলামি ইরানের সত্যের পথের যোদ্ধা ও লড়াকুরা এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এতটাই মজবুত ও গভীরভাবে প্রোথিত ফ্রন্ট গড়ে তুলেছে যে, সন্ত্রাসবাদ ও অপরাধ কখনোই তাদের জিহাদি আদর্শের সংকল্পকে চিড় ধরাতে পারবে না।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলার প্রথম দিনই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এর সপ্তাহ খানেক পর মোজতবা খামেনি সবোচ্চ নেতা নির্বাচিত হন। আরও পড়ুন: ট্রাম্পের ‘বিভ্রান্তিকর’ হুমকি যুক্তরাষ্ট্রের অপমান মুছে ফেলতে পারবে না: আইআরজিসি এরপর ইসরাইল ইরানের আরও ডজনখানেক জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সবশেষ মাজিদ খাদেমির হত্যার খবর এলো যা ইরান ও ইসরাইল উভয়পক্ষই নিশ্চিত করেছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, খাদেমি ‘ইসরাইলি নাগরিকদের হত্যার জন্য সরাসরি দায়ী’ ছিলেন। একইদিন ইসরাইলের সামরিক বাহিনী দাবি করে, তাদের বিমানবাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাগেরিকেও ‘নিশ্চিহ্ন’ করেছে। ২০১৯ সাল থেকে তিনি এই পদে ছিলেন। তেহরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র: সিএনএন

Go to News Site