Collector
৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে দুটি জাহাজ | Collector
৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে দুটি জাহাজ
Somoy TV

৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে দুটি জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ বুধবার (৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করবে এবং পরে খালাস কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী যুদ্ধ শুরুর পর থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ বন্দরে এসেছে।

Go to News Site