Collector
এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার, পরীক্ষা ঘোষিত তারিখেই | Collector
এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার, পরীক্ষা ঘোষিত তারিখেই
Somoy TV

এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার, পরীক্ষা ঘোষিত তারিখেই

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে ৪ এপ্রিল (শনিবার)।রোববার (৫ এপ্রিল) রাত ১২টায় শেষ হয় আবেদন ফি প্রদানের সময়সীমা। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী হতে আবেদন করেছেন ৫৩ হাজার ৬৯ জন।পরীক্ষার সম্ভাব্য তারিখপ্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৮ এপ্রিল।   পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টনএমসিকিউ পরীক্ষার সময় এক ঘণ্টা। এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরে। বাকি ২০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য বরাদ্দ ১২ এবং মৌখিক পরীক্ষা হবে ৮ নম্বরে। মোট ১০০ নম্বরের এ পরীক্ষায় পাসের ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভাবেমোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।এর আগে ৫ ফেব্রুয়ারি ২০২৬ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু হয়। তবে ২৫ মার্চ ২০২৬ তারিখে পূর্বের আবেদন বাতিল করে প্রার্থীদের নতুন করে আবেদনের নির্দেশনা দেয় এনটিআরসিএ।

Go to News Site