Collector
শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ | Collector
শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ
Somoy TV

শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ

২০২৬ সালের প্রথম ‘শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনা নিরাপত্তা ক্লাস্টার ওয়ার্কিং কমিটি’র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় মালয়েশিয়ার শরণার্থী ব্যবস্থাপনা পদ্ধতি পুনর্মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ জাতীয় নিরাপত্তা পরিষদ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক উন্নয়ন বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।সোমবার (৬ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেন, এই ধরনের আধুনিকায়ন প্রক্রিয়া সময়ে সময়ে আরও জোরদার করা হবে। সভার মূল লক্ষ্য ছিল সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে শরণার্থী ইস্যুটি আরও সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে পরিচালনা করা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ‘শরণার্থী নিবন্ধন নথি’ প্রোগ্রামের মাধ্যমে শরণার্থীদের সম্পর্কে আরও স্পষ্ট ও ব্যাপক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এই উদ্যোগটি কর্তৃপক্ষকে ভবিষ্যতে একটি সুসংহত ডাটাবেজ তৈরিতে সাহায্য করবে, যা শরণার্থী নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলবে।  আরও পড়ুন: মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের দায়ে ৩ বাংলাদেশি ও ১ থাই নাগরিকের জেল-জরিমানা মালয়েশিয়া সরকারের এই সংস্কারমূলক পদক্ষেপগুলো পর্যায়ক্রমে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে যাতে শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনা সব পক্ষের জন্য সুফল বয়ে আনে। পর্যায়ক্রমিক এই প্রচেষ্টার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় হবে এবং শরণার্থী ইস্যু পরিচালনায় মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে আরও কার্যকর অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সরকার এই পুরো প্রক্রিয়াটিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Go to News Site