Collector
শরীয়তপুরে গুড়িয়ে দিলো অবৈধ সিসা কারখানা | Collector
শরীয়তপুরে গুড়িয়ে দিলো অবৈধ সিসা কারখানা
Jagonews24

শরীয়তপুরে গুড়িয়ে দিলো অবৈধ সিসা কারখানা

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় এ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) কে. এম রাফসান রাব্বি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মহিষকান্দি এলাকায় সুমন দালাল নামের এক ব্যক্তি অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সিসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশুর মারা যাচ্ছিলো বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়। তবে এরপরেও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সিসা দূষণ পরিবেশের উপর একটি মারাত্মক হুমকি। এটি জনস্বাস্থ্য কৃষি ও প্রাণিজ সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিলো তারপরও তারা রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। আজ অভিযান চালিয়ে কারখানাটি এস্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কে. এম রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে মূলত সিসা পোড়ানোর কাজ করা হতো। তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সিসা বের করে আনতো। এসব কারণে এখানে বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিলো। তাছাড়া তারা লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছে। আজ এখানে অভিযান চালিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বিধান মজুমদার অনি/এনএইচআর/এএসএম

Go to News Site