Somoy TV
ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে তানিম নূরের চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা দখল করে নিয়েছে হলিউডের ডমেস্টিক বক্স অফিসও।এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুকে একটি সুখবর দিয়ে পোস্ট করেছেন। তিনি জানান বিশ্বব্যাপি একটি অবস্থান তৈরি করেছে 'বনলতা এক্সপ্রেস'।সাবিলা লিখেছেন, ‘প্রথম বাংলাদেশি ছবি হিসেবে হলিউডের ডমেস্টিক বক্স অফিস টপ চার্টের সেরা ২০ এ জায়গা করে নিয়েছে 'বনলতা এক্সপ্রেস' (র্যাঙ্কিং ১৬ তম)। আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ তিনি আরও জানান, ‘প্রথম ৩ দিনে গ্রস কালেকশন ১ লক্ষ ৫৪ হাজার ডলার। ৩ দিনের আয় দিয়েই 'বনলতা এক্সপ্রেস' ইতোমধ্যে সর্বকালের ৪র্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হয়ে গেছে আমেরিকা ও কানাডায়। আরও পড়ুন: আবারও ইউরোপের পথে ‘দেলুপি’‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।
Go to News Site