Collector
রাহুলের মৃত্যুর পর শুটিং সেটের বিস্ফোরক তথ্য ফাঁস রূপালির | Collector
রাহুলের মৃত্যুর পর শুটিং সেটের বিস্ফোরক তথ্য ফাঁস রূপালির
Somoy TV

রাহুলের মৃত্যুর পর শুটিং সেটের বিস্ফোরক তথ্য ফাঁস রূপালির

সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর সামনে আসছে অভিনয়শিল্পীদের ভয়ংকর সব অভিজ্ঞতা। প্রকাশ পাচ্ছে অভিনয়শিল্পীদের প্রতি একের পর এক চমকে দেয়া অভিযোগ, শুটিং সেটের অমানবিকতার গল্প।সম্প্রতি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজের জীবনের দুই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন অভিনেত্রী রূপালি রায় ভট্টাচার্য। রূপালির দাবি, কয়েক বছর আগে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে কলকাতার উত্তরবঙ্গে তার সঙ্গে ঘটে যায় মৃত্যুফাঁদ থেকে ফিরে আসার মতো ঘটনা। কনকনে শীতে তিস্তার বরফশীতল জলে গলা পর্যন্ত ডুবে থাকতে বলা হয় তাকে! পরিচালকের নির্দেশে পানিতে নামলেও ক্যামেরা তখনও রেডি নয়,পরিচালক নিজেও নামেননি গাড়ি থেকে! প্রায় দেড় ঘণ্টা তিস্তা নদীর পানিতে কাটানোর পর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন রূপালি। তীব্র স্রোতে ভেসে যাওয়ার উপক্রম! শেষ মুহূর্তে সহকারী পরিচালকের উপস্থিত বুদ্ধিতেই বেঁচে যান তিনি। এখানেই শেষ নয়, একই সিরিয়ালের শুটিংয়ে আরেকদিন হার্নেসে ঝুলিয়ে রেখে পুরো টিম চলে যায় সেট ছেড়ে! চিৎকার করেও কারো কোনো সাড়া পাননি অভিনেত্রী। অবশেষে এক টেকনিশিয়ানের জন্যই প্রাণে বাঁচেন তিনি। আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি, কী বলছেন তারকারা ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, একই সিরিয়ালের আউটডোর শুটিংয়েও একাধিক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। আরও পড়ুন: পাবনার রমা থেকে যেভাবে ‘মহানায়িকা’ হলেন সুচিত্রা সেন শুটিং সেটে পরিচালকদের নিয়মিত দায়িত্বজ্ঞানহীনতা আর অভিনয়শিল্পী-কলাকুশলীদের অকাল মৃত্যু আর মেনে নিতে চান না শিল্পী ও কলাকুশলীরা। তাই ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে দাবিতে একজোট টালিউড ইন্ডাস্ট্রি। ৭ এপ্রিল থেকে কর্মবিরতির পথে হাঁটছে আর্টিস্ট ফোরাম।

Go to News Site