Somoy TV
ছোট্ট এক শিশুর আবদারে ইসরাইলে একটি গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত সোমবার (৬ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে এই গোলাপি রঙের ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা হয়। তাতে ক্যাপশন হিসেবে লেখা হয়—‘বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধে।’চলতি সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওই ইরানি শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুসাভিকে উদ্দেশ করে ইসরাইলে একটি গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানায়। এরপরই সেপাহ সাইবারি নামে একটি চ্যানেল থেকে ওই ছবি প্রকাশ করা হয়। এই টেলিগ্রাম চ্যানেলটি আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হচ্ছে। কারণ এটি নিয়মিতভাবে ইরানের সরকারপন্থি প্রচারণা ও সাইবার-সম্পর্কিত বার্তা প্রচার করে। এছাড়া এ ধরনের উপস্থাপন ইরানের একটি পরিচিত কৌশলের অংশ, যেখানে সামরিক পদক্ষেপকে আদর্শিক, ব্যক্তিগত ও নাটকীয়ভাবে—বিশেষ করে সামাজিক মাধ্যমে—প্রচার করা হয়। আরও পড়ান: পাইলট উদ্ধার অভিযানকালে মার্কিন হামলায় চার ইরানি সেনা কর্মকর্তা নিহত ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, শিশুটির এই আহ্বানের ৪৮ ঘণ্টার মধ্যেই আইআরজিসি তেল আবিব লক্ষ্য করে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কিন্তু কোনো ফুটেজ এর উৎক্ষেপণ বা হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইসরাইলের হাইফার একটি আবাসিক ভবনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঠিক পরই এই ছবিটি সামনে আসে। ওই ঘটনায় চার ইসরাইলি নিহত হন।
Go to News Site