Collector
নারায়ণগঞ্জে জানালার গ্রিল কেটে হাত-পা বেঁধে ৬০ লাখ টাকার সম্পদ লুট | Collector
নারায়ণগঞ্জে জানালার গ্রিল কেটে হাত-পা বেঁধে ৬০ লাখ টাকার সম্পদ লুট
Somoy TV

নারায়ণগঞ্জে জানালার গ্রিল কেটে হাত-পা বেঁধে ৬০ লাখ টাকার সম্পদ লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্তত ৬০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমা ডাইং-সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। ভুক্তভোগী পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। আরও পড়ুন: নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার পরে ডাকাতরা ঘরে থাকা মূল্যবান মালামাল তছনছ করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় ৬০ লাখ টাকার সম্পদ লুট হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Go to News Site