Collector
চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী | Collector
চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী
Somoy TV

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।মঙ্গলবার (০৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ কথা বলেন।   এ সাক্ষাৎ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) উপস্থিত ছিলেন।  পানিসম্পদ মন্ত্রী এ্যানি এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এ সৌজন্য সাক্ষাতে পরস্পর তারা কুশলাদি বিনিময় করেন। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।  ‎বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন ‎পানিসম্পদ মন্ত্রণালয়ের ‎জনসংযোগ কর্মকর্তা‎ নাছির উদ্দিন গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Go to News Site