Collector
১৮ বছর পর নতুন করে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ | Collector
১৮ বছর পর নতুন করে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
Jagonews24

১৮ বছর পর নতুন করে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

পহেলা বৈশাখের আবহ মানেই কিছু চিরচেনা গান-যেগুলো ছাড়া উৎসব যেন অপূর্ণ। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। প্রায় ১৮ বছর আগে প্রকাশিত এই গানটি ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময় পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বৈশাখ এলেই নতুন করে প্রাণ ফিরে পায় গানটি। এই জনপ্রিয় গানটিকেই এবার নতুন প্রজন্মের কাছে ভিন্ন আয়োজনে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে গানচিল। আধুনিক সংগীতায়োজন, নতুন কণ্ঠ আর সময়োপযোগী ভিডিওচিত্রে গানটিকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নতুন সংস্করণেও যুক্ত রয়েছেন। তিনি জানান, গানটির মূল আবহ অক্ষুণ্ণ রেখেই আধুনিক সাউন্ডে সাজানো হয়েছে নতুন ভার্সন। ইমনের ভাষায়, এই গান শুধু দেশেই নয়, প্রবাসী বাঙালিদের মাঝেও সমান জনপ্রিয়-যেখানেই গেছেন, এই গানের জন্য পেয়েছেন আলাদা ভালোবাসা। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন স্বয়ং ইমন। তার সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। গানটির কথা লিখেছেন কবির বকুল।রাজধানীর তিনশ’ ফিট এলাকায় গানটির নতুন ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আরও পড়ুন:শহীদ মিনারে ‘খনা’র শততম প্রদর্শনী ঘিরে দুই দিনের উৎসব অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স  জানা গেছে, আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, পহেলা বৈশাখের সঙ্গে গানটির গভীর সম্পর্ক রয়েছে বলেই নতুন করে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, জেন-জি প্রজন্মের কাছেও গানটি নতুনভাবে সাড়া ফেলবে। এমএমএফ

Go to News Site