Somoy TV
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে। আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন হচ্ছে মহাস্থানগড়ে পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
Go to News Site