Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে সিলেট কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি বন্দরবাজারস্থ মহাজনপট্টি কাষ্টঘর রোডের আল খাজা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত হয়। এসময় ৬০ (ষাট) পিস ইয়াবাসহ মিজান (২৬) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত মিজানের পিতার নাম মো. ফুল মিয়া। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার রাজাপুর এলাকায়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি Read More
Go to News Site