Somoy TV
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।এ বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ সুপারিশ করবে পিএসসি। অর্থাৎ ৪৭তম বিসিএসে পদের চেয়ে কম প্রার্থী নিয়ে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর থেকে। যা শেষ হয় ১৮ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন। আরও পড়ুন: এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা জানালেন শিক্ষামন্ত্রী এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। এ বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। আরও পড়ুন: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানা গেল, যেসব নির্দেশনা দিলো পিএসসি এদিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তির তথ্যমতে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী মে মাসে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Go to News Site