Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে চুরির ছাগল সন্দেহে ৩টি ছাগলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তাজপুর ডিগ্রি কলেজের সামনে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তবে জনতা গাড়িটি ঘেরাও করার আগেই চালকসহ গাড়িতে থাকা ৩ জন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেট যাওয়ার পথে ১৯ মাইল বাজার এলাকায় গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডের একটি গাড়িকে উল্টো পথে (রং সাইড) অত্যন্ত দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায় সন্দেহভাজন প্রাইভেটকারটি। গাড়িটির বেপরোয়া গতি দেখে সন্দেহ হলে লাইটেস চালক তাৎক্ষণিকভাবে গোয়ালাবাজার স্ট্যান্ডে Read More
Go to News Site