Collector
মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার | Collector
মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার
Somoy TV

মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ ব্রিদ অ্যানালাইজার যন্ত্র ব্যবহার করে চালকদের পরীক্ষা করছিল। এ সময় ডেভিড ওয়ার্নারের গাড়ি থামিয়ে পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আগামী মাসে আদালতে তার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ডেভিড ওয়ার্নার। মাঝে ছোট্ট একটা বিরতিতে অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি, ৯ এপ্রিলের আগেই পাকিস্তানে ফেরার কথা ছিল তার। তবে দেশে ফেরার পরই এই ঘটনায় তিনি গ্রেপ্তার হন। যদিও পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়, তবুও আগামী এক মাস পর আদালতে শুনানির জন্য তাকে আবার হাজিরা দিতে হবে।  নিয়ম অনুযায়ী সেদিন পুলিশের পক্ষ থেকে প্রতিটি গাড়িই ব্রিদ অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছিল। ঠিক সেই সময়ই গাড়ি চালিয়ে সেখানে পৌঁছান ডেভিড ওয়ার্নার। তবে নির্ধারিত চেকপয়েন্টে পৌঁছানোর আগেই তিনি গাড়ি থামান, যা পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর তার কাছে গিয়ে শ্বাস পরীক্ষা করলে সন্দেহ হয় যে তিনি মদ্যপান অবস্থায় রয়েছেন।  আরও ‍পড়ুন: তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি পরবর্তীতে তাকে মারুব্রা থানায় নিয়ে গিয়ে পুনরায় পরীক্ষা করা হলে তার অ্যালকোহল মাত্রা ০.১০৪ পাওয়া যায়, যা আইনি সীমার চেয়ে বেশি— এতেই নিশ্চিত হয় যে তিনি মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।  ওয়ার্নারকে যদি দীর্ঘ সময়ের জন্য আটক রাখা হতো, তবে বড় ধরনের সমস্যায় পড়তে পারত তার ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এমনিতেই পিএসএল নিয়ে চলছে নানা বিতর্ক। তার মধ্যেই অধিনায়ককে হারালে করাচি কিংসের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত।  বর্তমানে দারুণ ফর্মে আছে করাচি কিংস। তিন ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে করাচি। অন্যদিকে শীর্ষে থাকা লাহোর পাঁচ ম্যাচ খেলে জয় পেয়েছে চার ম্যাচে।  আরও পড়ুন: নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানা ওয়ার্নার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ঝুলিতে আছে ১৫ হাজারেরও বেশি রান।  টি-টোয়েন্টি এখনও দারুণ পারফর্ম করে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। সম্প্রতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) একাই সিডনি থান্ডারকে নেতৃত্ব দিয়ে মাত্র আট ম্যাচে ৪৩৩ রান করেছেন। এছাড়া ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ট্রফিও জিতেছেন।

Go to News Site