Collector
নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা আজ সন্ধ্যায় | Collector
নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা আজ সন্ধ্যায়
Somoy TV

নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা আজ সন্ধ্যায়

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি। তদন্ত কমিটির দেওয়া সেই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়েছে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বে নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।তামিমের নেতৃত্বাধীন প্রথম কমিটি আজ সন্ধ্যায়ই প্রথম সভায় বসতে যাচ্ছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সভাটি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। সদ্য গঠিত অ্যাডহক কমিটির একটি সূত্র এই তথ্য জানিয়েছেন।  আরও পড়ুন: নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা অ্যাডহক কমিটির আজকের সভায় দায়িত্ব ভাগাভাগি হতে পারে। বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট সংবিধান সংস্কার করে আগামী ৩ সপ্তাহের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এই অ্যাডহক কমিটিকে।  অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খান। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম এবং মিনহাজুল আবেদীন নান্নু। একমাত্র নারী সদস্য হিসেবে আছেন রাশমা ইমাম।   আরও পড়ুন: তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবি নির্বাচনে অনিয়ম অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২ দিন আগে সেই রিপোর্ট এনএসসিতে জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপপ্রয়োগ এবং বিসিবি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কমিটি। তারই ভিত্তিতে আজ (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্তের কথা জানায় এনএসসি।

Go to News Site