Collector
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতি | Collector
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতি
Somoy TV

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টিতে আমের ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার থেকে সাড়ে ৪ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। বিকেল ৩টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আকাশ। এক পর্যায়ে নামে শিলাবৃষ্টি।কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঁচটি এবং শিবগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, শাহবাজপুর, চককীর্তি ইউনিয়নে। এসব ইউনিয়নের বাগানে থাকা আমের ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বৃষ্টিতে বোরো ধান ও পাট ক্ষেতের জন্য উপকার হয়েছে। কারণ বোরো খেত ও পাট খেতে সেচের প্রয়োজন ছিলো। তবে শিলাবৃষ্টির কারণে আমের ক্ষতি হয়েছে। এরইমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আমের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৩২ শিশুচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, বেশ কিছু এলাকা থেকে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন।চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

Go to News Site