Collector
সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইরানের হামলা | Collector
সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইরানের হামলা
Somoy TV

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইরানের হামলা

নিজেদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবে পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সৌদি আরবের জুবাইলে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, জুবাইলের ওই কমপ্লেক্সে হামলার বিষয়ে তারা একটি স্থানীয় সূত্রের সঙ্গে কথা বলেছে। আরও পড়ুন: ইরানে আরও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরাইলের সূত্রটির বরাতে বলা হয়, হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার দিনের শুরুতে ফার্স, নূর এবং তাসনিমসহ একাধিক ইরানি গণমাধ্যমও ওই আগুনের খবর প্রকাশ করে এবং কমপ্লেক্সটিতে আগুন লাগার ভিডিও শেয়ার করে। তবে বিবিসি এই দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জুবাইল একটি বিস্তৃত শিল্পনগরী, যেখানে সৌদি আরবের রাষ্ট্রেীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো এবং তার পেট্রোকেমিক্যাল সহায়ক প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) পাশাপাশি পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সঙ্গে বড় বড় যৌথ উদ্যোগ রয়েছে। আরও পড়ুন: ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরাইলের গত কয়েকদিনে ইরানের তিনটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায় ইসরাইল। দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজে অবস্থিত ওই স্থাপনাটি লক্ষ্য করে সোমবার (৬ এপ্রিল) আঘাত হানার দাবি করেছে ইসরাইল। আইডিএফ বলছে, এটি এমন একটি কারখানা ছিল, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো। তারা আরও জানায়, এই তৃতীয় হামলাটি সোমবারই পেট্রোকেমিক্যাল স্থাপনায় এর আগে চালানো দুটি পৃথক হামলার পর ঘটে। ওই হামলাগুলো চালানো হয়েছিল ইরানের দক্ষিণে আসালুইয়েহে অবস্থিত সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এবং ফারস প্রদেশের মার্ভদাশত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে।

Go to News Site