Somoy TV
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সফরের বিষয়ে বিস্তারিত জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলটি জাতীয় সংসদ ভবন ও জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সংসদের অধিবেশনও পর্যবেক্ষণ করবেন বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সৌজন্য সাক্ষাৎবৈঠকে হাইকমিশনার সুজান রাইল বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া কৃষি, জলবায়ু পরিবর্তন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেন তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ সময় দক্ষ জনশক্তি তৈরি এবং নারীর ক্ষমতায়ন খাতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর অস্ট্রেলিয়ার এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।
Go to News Site