Somoy TV
রাষ্ট্রপতির জন্য নতুন সহকারী প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁনকে ১ বছর মেয়াদে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৬ বেতন স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ গণনা করা হবে। এক্ষেত্রে তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। আরও পড়ুন: ফের রাষ্ট্রপতির প্রেস সচিব, কে এই সরওয়ার আলম? গত ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রজ্ঞাপনে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়েছিল।
Go to News Site