Collector
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ | Collector
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Somoy TV

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫), মাইজবাগ এলাকার আব্দুল আলিমর ছেলে জাহিদ (১৮)।ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল  বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ ও অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ঘটনার পর সড়কের দুপাশে কিছুটা যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও যানজটমুক্ত করে।

Go to News Site