Collector
পৃথিবী ছেড়ে এত দূরে আগে যায়নি মানুষ | Collector
পৃথিবী ছেড়ে এত দূরে আগে যায়নি মানুষ
Boishakhi News24

পৃথিবী ছেড়ে এত দূরে আগে যায়নি মানুষ

অনলাইন ডেস্ক: ৫৬ বছরের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন ইতিহাস গড়লেন নাসার ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা। অ্যাপোলো-১৩ অভিযানের চেয়ে নভোচারীরা এবার আরও বেশি দূরে ভ্রমণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী ১৯৭০ সালের অ্যাপোলো ১৩-এর মিশনের গড়া দূরত্বের রেকর্ড ভেঙে দেন। তারা প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে যান, যা আগের রেকর্ডের চেয়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার পথ বেশি। চাঁদের দূর প্রান্ত ঘুরে ঐতিহাসিক মিশন শেষে পৃথিবীতে ফেরার পথে রয়েছে ‘আর্টেমিস ২’ এর নভোচারীরা। Read More

Go to News Site