Collector
ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল | Collector
ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
Somoy TV

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ২০২৫-২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল।মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নেতৃত্বে মিছিলটি ক‍্যাম্পাস এরিয়া প্রদক্ষিণ করে।এসময়ে তারা “উৎপাদনমুখী শিক্ষা ছাত্রদলের অঙ্গীকার”, ”নিরাপদ ক‍্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার”, ”এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে”-এ ধরণের শ্লোগান দেন।মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শুরু করে কলাভবন, শ‍্যাডো, মধুর ক‍্যান্টিন হয়ে ডাকসু ভবনের সামনে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব‍্য রাখেন ডাকসু ২০২৫ নির্বাচনের ছাত্রদল সমর্থিত প‍্যানেলের জিএস তানভীর বারী হামিম।তিনি বলেন, “আজ ক‍্যাম্পাসে যারা ভর্তি হতে এসেছে, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীদের চোখে মুখে স্বস্তি-আনন্দ দেখা যাচ্ছে। আমরা যখন ভর্তি হতে এসেছিলাম আমাদের ও বাবা-মায়েদের চোখেমুখে ছিলো ভীতি ও শঙ্কা। কেননা, তখন ক‍্যাম্পাসে ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের নামে নির্যাতন-নিপীড়ন অব‍্যাহত ছিলো। আর সেসময় গণরুম-গেস্টরুমে ছাত্রলীগ নেতা হিসেবে আজকে শিবির হিসেবে আত্মপ্রকাশ করা একাধুক নেতা শিক্ষার্থীদের উপর অত‍্যাচার-নিপীড়ন করেছিল।ডাকসু ভিপি সাদিক কায়েমকে উদ্দশ্য করে তিনি বলেন, আজকে সাদিক কায়েমের কাছে প্রশ্ন রাখতে চাই ফ‍্যাসিবাদের পতন না হলে তিনি আজ হলগুলোতে ছাত্রলীগের হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতেন কিনা।এসময় আরো উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ‍্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফ উল্লাহ, সূর্যসেন হল ছাত্রদল আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, কবি সুফিয়া কামাল হল আহবায়ক তওহিদা সুলতানা, ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক মালিহা বিনতে অবন্তী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, শহিদুল্লাহ হল ছাত্রদল সদস্য সচিব জুনায়ের আবরারসহ  শতাধিক শিক্ষার্থী।

Go to News Site