Somoy TV
বরিশালের গৌরনদীতে গ্যারাজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জালাল পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।স্থানীয়রা জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারাজ পরিচালনা করে আসছিলেন জালাল। এরইমধ্যে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। গ্যারাজের আড়ালে তিনি নিয়মিত মাদক সেবন করতেন।গত কয়েকদিন ধরে তার গ্যারেজ বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজের মধ্যে থেকে দুর্গন্ধ শুরু হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গ্যারেজের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় জালালের মরদেহ উদ্ধার করে।নিহতের বড় ভাই কামাল কাজী জানান, সম্প্রতি ঘর নির্মাণের কাজ ধরেছিলেন জালাল। তিনি অবিবাহিত হওয়ায় রাতে গ্যারাজেই রাতে থাকতেন। গত তিনদিন পূর্বে বাড়িতে বসে তার সঙ্গে দেখা হয়েছিল জালালের। এ সময় তিনি (জালাল) কিছুটা অসুস্থ বলে জানিয়েছিলেন।আরও পড়ুন: বাড়িতেই পড়ে ছিল জনপ্রিয় অভিনেত্রীর নিথর দেহবরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্যারাজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
Go to News Site