Somoy TV
আকস্মিক কালবৈশাখী ঝড় নাটোরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঝড়ের আঘাতে ভুট্টা,বোরো ধান,আম ও কলার ক্ষেত লন্ডভন্ড হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড় ও বজ্রপাত। এরপরই শুরু হয় শিলাবৃষ্টি।ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের উপ পরিচালক হাবিবুল ইসলাম খান।আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে রেললাইনে উপড়ে পড়ল গাছ, ঢাকা-নোয়াখালী ট্রেন চলাচল বিঘ্নিতস্থানীয় সূত্র জানায়, নাটোরের সদর, সিংড়া, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির আঘাতে ভুট্টা, বোরো ধান, আম ও কলার বেশ ক্ষতি হয়েছে। এর মধ্যে সিংড়া উপজেলার চলনবিলের রামানন্দ-খাজুরা, ইটালী, চৌগাম, জোড়মল্লিকা, তেলিগ্রাম ও খরমকুড়ি এলাকায় ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
Go to News Site