Somoy TV
স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অভিযান চালায় পুলিশ। সেখানে ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি দোকান থেকে আবু তৈয়বকে আটক করা হয়। ওই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আরও পড়ুন: শিরীন শারমিনকে যে মামলায় গ্রেফতার দেখানো হলোআটক আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কী উদ্দেশ্যে তিনি এসব জাল সিল তৈরির চেষ্টা করছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Go to News Site