Collector
বেলাব ছাত্রদল সভাপতি ‘বিবাহিত’, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ | Collector
বেলাব ছাত্রদল সভাপতি ‘বিবাহিত’, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
Somoy TV

বেলাব ছাত্রদল সভাপতি ‘বিবাহিত’, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

নরসিংদীতে দীর্ঘ ২২ বছর পর গঠিত বেলাব উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে নিষ্ক্রিয়, এমন অভিযোগ তুলে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।মঙ্গলবার (৭ এপ্রিল) বেলাব বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেলাব উপজেলা ছাত্রদলের ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।এই কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুনের বিরুদ্ধে বিয়ের অভিযোগ এবং রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। এর জেরে মঙ্গলবার বেলাব কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত কর্মীরা। খবর পেয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন এসব ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘসময় ধরে রাজনীতির সাথে সক্রিয়। স্বৈরাচারী সরকারের আমলে রাজপথে থেকে সব আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। আমার দলের প্রতি আনুগত্য ও কর্মকাণ্ড বিবেচনা করেই কেন্দ্রীয় ছাত্রদল আমাকে দায়িত্ব দিয়েছে।’আরও পড়ুন: ‘ট্রান্সজেন্ডার’ অভিযোগে ছাত্রদলের পদ হারানো ব্যক্তি বললেন, ‘যার যোগ্যতা আছে সে কাজ করবে’তিনি আরও বলেন, ‘যারা ছাত্রদলের পদ চেয়ে পায়নি, তারা কিছু ভাড়াটে লোকজন নিয়ে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর আমার বিরুদ্ধে বিয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ছবি। এসব মিথ্যা অপপ্রচার ছড়িয়ে আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিচার দাবি করছি।’এ বিষয়ে স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘ বিরতির পর কমিটি গঠন হওয়ার পরও এমন অভ্যন্তরীণ কোন্দলে স্থানীয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

Go to News Site