Collector
নিরাপদে পহেলা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিএমপি | Collector
নিরাপদে পহেলা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিএমপি
Jagonews24

নিরাপদে পহেলা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিএমপি

আসন্ন পহেলা বৈশাখে চট্টগ্রাম নগরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তা সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় কমিশনার বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসব ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় পহেলা বৈশাখ উপলক্ষে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমআরএএইচ/বিএ

Go to News Site