Somoy TV
আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু সার্জারি বিভাগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অধ্যাপক ডা. মো. আবু জাফর, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান, বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ডা. আশফাক নবী, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহিন রেজা, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইষাদ, প্রকাশনা সম্পাদক ডা. এ কে এম সামছুদ্দিন এবং অফিস সম্পাদক ডা. ছাদরুদ্দিন আল মাসুদ। এছাড়া বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, রেসিডেন্ট, ইন্টার্ন চিকিৎসক ও নার্সিং স্টাফরাও অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ডা. নাঈম হাসান ও ডা. ফারজানা আলী। আরও পড়ুন: একনজরে দেখে নিন হামের চিকিৎসা ও করণীয়র্যালির মাধ্যমে শিশুদের সার্জিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তীতে শিশু সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়, যা অসুস্থ শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।আয়োজকরা জানান, দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হলো শিশুদের সার্জিক্যাল চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো।
Go to News Site