Somoy TV
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রিফাত (৩) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঠাকুরগাও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার আটোয়ারী-পঞ্চগড় সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রিফাত শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়ক পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সড়কেই ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে রিফাত। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রিফাতের শারিরীক অবস্থার অবনতি হরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।আরও পড়ুন: টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই পঞ্চগড়ে, মহাসড়ক অবরোধআটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Go to News Site