Collector
পটুয়াখালীতে বেহুন্দী জালসহ ট্রলিং বোট জব্দ | Collector
পটুয়াখালীতে বেহুন্দী জালসহ ট্রলিং বোট জব্দ
Somoy TV

পটুয়াখালীতে বেহুন্দী জালসহ ট্রলিং বোট জব্দ

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জালসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের সদস্যরা মহিপুর থানার সুগন্ধা মার্কেট সংলগ্ন শিববাড়িয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি অবৈধ বেহুন্দী জাল এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ট্রলিং বোট ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।আরও পড়ুন:  ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না ৮০ শতাংশ জেলে, কমছে মাছের সরবরাহমৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

Go to News Site