Collector
সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল পেতে মানতে হবে যেসব নির্দেশনা | Collector
সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল পেতে মানতে হবে যেসব নির্দেশনা
Somoy TV

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল পেতে মানতে হবে যেসব নির্দেশনা

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া তেল দেয়া যাবে না বলে ঘোষণা দিয়েছের সাতক্ষীরা জেলা প্রশাসক।মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সাতক্ষীরা পাম্প মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এ নির্দেশনা দেয়া হয়। জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা জেলা সদরে অবস্থিত সব ফিলিং স্টেশন এবং ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন দুই শিফটে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একযোগে পেট্রোল ও অকটেন বিক্রি করতে হবে। এরমধ্যে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সরকারের জরুরি পরিসেবা সংশ্লিষ্ট অফিস ও ব্যক্তিরা জ্বালানি তেল নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে জ্বালানি তেল নেয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট সঙ্গে রাখতে হবে। কাগজপত্র ও হেলমেট যাচাই-বাছাই করেই জ্বালানি তেল সরবরাহ করবে পাম্প মালিকরা।আরও পড়ুন: তেল-বিদ্যুৎ ছাড়াই প্রাইভেটকার-ইজিবাইক চালাচ্ছেন সাতক্ষীরার ফারুকআরও জানানো হয়, ফিলিং স্টেশন এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফিলিং স্টেশনসমূহের অভ্যন্তরে সন্ধ্যা ৭ টার পরে কোনো মোটরসাইকেল রাখা যাবে না। জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল সমূহ ফিলিং স্টেশন থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। ফিলিং স্টেশন এবং ডিলার পয়েন্ট থেকে কোন অবস্থাতেই বোতলে ও কন্টেইনারে পেট্রোল, অকটেন বিক্রয় করা যাবে না। ফিলিং স্টেশন, ডিলার পয়েন্ট এবং এজেন্ট পয়েন্ট ব্যতীত খোলা বাজারে বা মুদি দোকানে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।উল্লিখিত নির্দেশনার কোনোরূপ ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

Go to News Site