Collector
খুলনায় ঝড়ে নৌকা ডুবি, দুই জেলে নিখোঁজ | Collector
খুলনায় ঝড়ে নৌকা ডুবি, দুই জেলে নিখোঁজ
Somoy TV

খুলনায় ঝড়ে নৌকা ডুবি, দুই জেলে নিখোঁজ

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মাছধরার সময় হঠাৎ ঝড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন, বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা(৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)। এ ঘটনায় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) নামে এক জেলে সাঁতরে তীরে উঠেছেন।পুলিশ জানায়, মঙ্গলবার সকালে একটি জেলে নৌকায় ৩ জন শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যায়, বিকেলে হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক জনসাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি দুইজন তীব্র স্রোতে তলিয়ে যান। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চলছে।আরও পড়ুন:  হাসি লুকানো শিশুদের মুখে ফুটছে হাসিকয়রা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিনজন জেলে। নৌকা ডুবির ঘটনায় একজন উঠে এলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

Go to News Site