Collector
বন্ধুদের সঙ্গে খালে নেমে তলিয়ে যায় শিশু, ৫ ঘণ্টা পর মিলল মরদেহ | Collector
বন্ধুদের সঙ্গে খালে নেমে তলিয়ে যায় শিশু, ৫ ঘণ্টা পর মিলল মরদেহ
Somoy TV

বন্ধুদের সঙ্গে খালে নেমে তলিয়ে যায় শিশু, ৫ ঘণ্টা পর মিলল মরদেহ

চট্টগ্রামের চাকতাই খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া মো. শাকিব (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভেড়া মার্কেট সংলগ্ন স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শাকিব স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিনের ছেলে। তার বন্ধুরা জানায়, প্রতিদিনের মতো আজও বন্ধুরা মিলে গোসল করতে আসে চাকতাই খালে। এ সময় পানিতে খেলছিল তারা। পানি থেকে সবাই উঠে এলেও শাকিব পানির নিচে তলিয়ে যায়। আরও পড়ুন: বরিশালে গ্যারেজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার এলাকাবাসী জানায়, বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে আর উঠে আসেনি সে। খবর পেয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন বলেন, গোসল করতে খালে কয়েক শিশু নেমেছিল। অন্যরা উঠে এলেও রাকিব উঠতে পারেনি। আমরা সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠাই। তারা তল্লাশি চালিয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

Go to News Site