Collector
কারওয়ান বাজারে গাড়ির শো-রুমে আগুন | Collector
কারওয়ান বাজারে গাড়ির শো-রুমে আগুন
Somoy TV

কারওয়ান বাজারে গাড়ির শো-রুমে আগুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গভীর রাতে একটি গাড়ির শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্প সময়ে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে জেবি অটো নামে ওই শো-রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন: ভুয়া কাগজপত্র বানিয়ে অন্যের গাড়ি বিক্রি, সাংবাদিক-ম্যাজিস্ট্রেট পরিচয়ে দম্পতির প্রতারণা ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কেউই হতাহত হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Go to News Site