Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বুধবার (৮ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। বিশ্বব্যাংকের কর্মসূচি সকাল সাড়ে ১১টায় বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে সাউথ এশিয়া ইকোনমিক আপডেট (এপ্রিল ২০২৬) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে প্রতিবেদনগুলোর মূল বিষয় তুলে ধরবেন বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহনজর্গে, বাংলাদেশ ও ভুটানের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এবং সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। পাশাপাশি তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এনবিআরের কর্মসূচি দুপুর ১২টায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে নির্মাণ বা আবাসন ও অন্যান্য খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। ডিএসসিসির কর্মসূচি সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশের অনুমোদন বিহীন সব বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কর্মসূচি সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ক্যাবের কর্মসূচি সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও’ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Go to News Site