Collector
আবু সাঈদ হত্যার অকাট্য প্রমাণ আছে: চিফ প্রসিকিউটর | Collector
আবু সাঈদ হত্যার অকাট্য প্রমাণ আছে: চিফ প্রসিকিউটর
Jagonews24

আবু সাঈদ হত্যার অকাট্য প্রমাণ আছে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার অকাট্য প্রমাণ আছে জানিয়ে কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। যার নির্মম হত্যাকাণ্ডের চিত্র গোটা বিশ্ব দেখেছে। জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এ মামলার রায় ঘোষণা হবে আগামী ৯ এপ্রিল। তিনি বলেন, এ মামলার তদন্তে সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি আমরা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। কাঙ্ক্ষিত একটি রায় পাবো বলে আমরা আশা করি। কেননা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ মামলায় ৩০ আসামি করায় দুর্বল হয়েছে কি না, এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এমন কোনো কারণ দেখি না। কারণ আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে এরকম কোনো বিষয় নেই। কেননা যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা বিচারের সম্মুখীন হবেন। এফএইচ/ইএ

Go to News Site