Boishakhi News24
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। Read More
Go to News Site