Collector
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ | Collector
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪
Somoy TV

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাতে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ক্লেভরেক এলাকার স্পূক রক রোডে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সি নাজমুল রুবেল, তার বাবা হীরামনি ও নাজমুলের এক বন্ধু মারা যান।  আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসের অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার গুরুতর আহত অবস্থায় ৩৩ বছর বয়সি রত্না ও তার এক বছরের শিশু কন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িতে থাকা ৬২ বছরের এক নারীও নিহত হয়েছেন।

Go to News Site