Somoy TV
পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের অনুমতি পাবে বলে জানা গেছে।মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ইরান এই অর্থ তার পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। আরও পড়ুন: সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’ তবে ওমান তাদের প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত সরাসরি আলোচনায় সম্পৃক্ত ছিলেন ওই কর্মকর্তা। তবে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য দেন তিনি। ইরান ও ওমান দুই দেশেরই হরমুজ প্রণালীর ওপর আঞ্চলিক অধিকার রয়েছে। আরও পড়ুন: যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র সূত্র: আল জাজিরা
Go to News Site